1
2
| প্রকাশের তারিখঃ ২৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
হামাস আরও দুই ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
হামাস আরও দুই ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে । ২১ অক্টোবর মঙ্গলবার রাতে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয় মরদেহগুলো। পরবর্তীতে তা ইসরায়েলি বাহিনীর কাছে পৌঁছে দেয় স্বেচ্ছাসেবী সংগঠনটি।
পরে রাতেই তেলআবিবে ন্যাশনাল সেন্টার অব ফরেনসিক মেডিসিনে নেয়া হয় নিহতদের মরদেহ। ডিএনএ পরীক্ষার পর হস্তান্তর করা হবে পরিবারের কাছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, এ পর্যন্ত ১৫ জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। মোট ২৮টি মরদেহ ফেরত দেয়ার কথা হামাসের। এখনও খোঁজ নেই নিহত ১৩ জনের। অনেকেই ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে আছে বলে জানিয়েছে হামাস। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে দাবি ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের।
আল-জাজিরার সূত্রমতে, যুদ্ধবিরতি ভেঙে গত রোববার গাজায় ব্যাপক হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে ওইদিনই ৪৫ জনের মৃত্যু হয়। সারাদিন হামলার পর রাতের দিকে আবারও যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয় ইসরায়েল।
উল্লেখ্য, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত