1
2
| প্রকাশের তারিখঃ ২৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৬২ জন ভর্তি
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সারাদেশে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬২ জন।
২২ অক্টোবর বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৬০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০০ জন, খুলনা বিভাগে বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৫৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৬২ হাজার ৩৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এ যাবত মোট ৫৯ হাজার ৪৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত