1
2
| প্রকাশের তারিখঃ ২৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
হাসিনার বিরুদ্ধে মামলায় যুক্তিতর্ক শেষ, রায়ের দিন ধার্য হবে ২৩ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
চব্বিশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধ সংঘঠিত করার দায়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে করা মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হলো ২২ অক্টোবর বুধবার।
মামলাটির অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজস্বাক্ষী হয়েছেন।
যুক্তিতর্ক শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেছেন, আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ। রায়ের দিন ধার্য হবে ২৩ অক্টোবর বৃহস্পতিবার।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম আরও বলেন, রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জবানবন্দিতে ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার হয়েছে বলে মনে করে প্রসিকিউশন।
এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল আইনজীবী নিয়োগ না করায় ট্রাইব্যুনাল তাদের পক্ষে আমির হোসেনকে আইনজীবী হিসেবে নিয়োগ দেয়।
ট্রাইব্যুনাল নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী যুক্তিতর্কের সময় বলেন, যতক্ষণ পর্যন্ত আন্দোলন কোটা সংস্কারের জন্য ছিল, তখন আন্দোলন বৈধ ছিলো। তবে সরকার পতনের একদফা আন্দোলন ছিল অবৈধ।
শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়নি দাবি করে তাদের খালাস চান আইনজীবী আমির হোসেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত