1
2
| প্রকাশের তারিখঃ ১৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
চলতি অর্থবছরে রফতানি-রেমিট্যান্সে উচ্চ প্রবৃদ্ধি, ২ মাসেই উদ্বৃত্ত ৪৮ কোটি ডলার
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
চলতি অর্থবছরের (২০২৫-২৬) বৈদেশিক লেনদেনে প্রথম দুই মাস অর্থাৎ জুলাই-আগস্টে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৪৮ কোটি ডলার, যা গত অর্থবছরের দ্বিগুণের বেশি। রফতানি ও রেমিট্যান্সে উচ্চ প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকায়, চলতি হিসাবে পরিস্থিতির উন্নতি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রথম ২ মাসে প্রায় ১০ শতাংশ আমদানি বেড়ে এক হাজার ৮৮ কোটি ডলারের পণ্য দেশে এসেছে। একই সময়ে ১১ শতাংশ বেড়ে রফতানি আয় হয়েছে ৭৯৩ কোটি ডলার। এতে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২৯৬ কোটি ডলার। আগের একই সময়ে যা ছিল ২৭৫ কোটি ডলার।
প্রথম ২ মাসে মূলধনি পণ্যের আমদানি সাড়ে ২৪ শতাংশ বেড়েছে। মধ্যবর্তী পণ্যের আমদানি বেড়েছে ৮ দশমিক ২ শতাংশ।
সংশ্লিষ্টদের সেূত্রে জানা গেছে, সরকার পরিবর্তনের পর অর্থ পাচারের সুযোগ কমে এসেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৮ বিলিয়ন ডলার বেড়ে এখন প্রায় ৩২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত