নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

চট্টগ্রামে সিইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণের কাজে ১৬টি ইউনিট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
চট্টগ্রামে সিইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণের কাজে ১৬টি ইউনিট
চট্টগ্রাম সংবাদদাতা :

চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। ১৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ইপিজেডের ৫ নম্বরের অ্যাডামস ক্যাপ নামের কারখানায় আগুনের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীও যোগ দিয়ে তাদের সহায়তা করছে। কারখানাটিতে কত শ্রমিক ছিলেন এবং কেউ আটকা পড়েছেন কি না, তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট সূত্র থেকে তা নিশ্চিত হওয়া যায়নি।

বিভিন্ন জনের সাথে কথা বলে ধারণা পাওয়া যাচ্ছে যে, নয়তলা ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক কাজ করতেন। কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরি করা হতো।
মূল লেখা : https://www.newsbangla.news/details/1874