1
2
| প্রকাশের তারিখঃ ১৬ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
সব দল জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আশা করছি : প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন জুলাই সনদেরই অংশ। ভোট সুন্দর না হলে জুলাই সনদের মূল্য থাকবে না। তাই এই দুটি বিষয় যথাযথভাবে হতে হবে। জুলাই সনদে সকল রাজনৈতিক দল স্বাক্ষর করবে বলে আশা করছি।
১৫ অক্টোবর বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক এ কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা বলেছেন, রাজনৈতিক দলগুলো অসম্ভবকে সম্ভব করেছে। জুলাই সনদ পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে লেখা থাকবে। শেষ পর্যন্ত এটা হবে অনেকেই চিন্তা করেনি। কিন্তু এটা সম্ভব হয়েছে। এ সময় দলগুলোকে অভিনন্দনও জানান প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা আরও বলেন, জুলাই সনদ ছাড়া অভ্যুত্থানের পরবর্তী অধ্যায় রচনা করা সম্ভব ছিলো না। আমরা মুখে সংস্কারের কথা বলছিলাম। কিন্তু রাজনৈতিক দলগুলো প্রকৃতপক্ষে কি সংস্কার হবে তা দেখিয়ে দিয়েছে।
নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবেই। নির্বাচনকে উৎসবমুখর করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে সরকার।
এই বৈঠকে বিএনপি, জামায়াত এনসিপি'সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যোগ দেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত