1
2
| প্রকাশের তারিখঃ ০৭ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতনে বড় রদবদল
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার ৫ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। ৬ অক্টোবর সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত দুই আদেশে এ পদায়ন করা হয়েছে।
স্বাক্ষরিত আদেশ অনুযায়ী, ডিএমপির সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুঈদ মোহাম্মদ রুবেলকে পদায়ন করা হয়েছে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে।
এ ছাড়া গোয়েন্দা-মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসাইনকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আকতারুজ্জামানকে পদায়ন করা হয়েছে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) পদে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত