1
2
| প্রকাশের তারিখঃ ০৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
রাজধানী ঢাকার বৃষ্টি নিয়ে যে বার্তা দিয়েছে আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
দেশের রাজধানী ঢাকায় সকাল থেকেই থেকে থেমে বৃষ্টি ঝরছে। এরকম বৃষ্টি কতক্ষণ থাকবে তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ৩ অক্টোবর শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা হতে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত