নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

অমর একুশে বইমেলা ডিসেম্বরে হচ্ছে না : বাংলা একাডেমি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
অমর একুশে বইমেলা ডিসেম্বরে হচ্ছে না : বাংলা একাডেমি

নিউজ বাংলা ডেস্ক :

জাতীয় নির্বাচন সামনে রেখে ডিসেম্বর মাসে অমর একুশে বইমেলা আয়োজনের যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, তা স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।

২৮ সেপ্টেম্বর রোববার বাংলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

বাংলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গত ২১ সেপ্টেম্বর ‘অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা নিতে হবে এমন সিদ্ধান্ত হয়।

এ প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো।

প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর পূর্বে, ২০২৬ সালের অমর একুশে বইমেলা চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল।

মূল লেখা : https://www.newsbangla.news/details/1703