1
2
| প্রকাশের তারিখঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
কলকাতার অভিনেত্রী গাড়ি মেরামতে গিয়ে হেনস্তার শিকার
নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক :
কলকাতার টেলিভিশন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী গাড়ি মেরামতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন। নিজের গাড়ি ঠিক করাতে গিয়েই মূলত এই বিপত্তি, সামাজিক মাধ্যমে এসে প্রকাশ করলেন ক্ষোভ।
অভিনেত্রীর অভিযোগ, গাড়ির শোরুমে চরম দুর্ব্যবহার ও হুমকির শিকার হয়েছেন তিনি। শোরুমের কর্মীরা তার সঙ্গে অশালীন ব্যবহার করেন এবং হুমকির সুরে কথা বলেন। এমনকি তার গাড়ি আটকে রাখার চেষ্টা করা হয়।
এ নিয়ে সামাজিক মাধ্যমে ঊষসী লেখেন, শেষ পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নম্বর জোগাড় করে তাদের সহায়তায় গাড়ি বের করতে পারি।’ হুমকি প্রসঙ্গে অভিনেত্রী লেখেন, “আমার গাড়ির চালককে বলা হয় ‘গাড়ি বের করতে দেওয়া হবে না’। তবে এই ব্যবহার আশা করেননি ঊষসী। তাই বাকিদের সাবধান করতেই নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী।
ঊষসী বর্তমানে ছোট পর্দায় নিয়মিত কাজ না করলেও পশ্চিমবঙ্গের জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ী–তে ‘জুন আন্টি’ চরিত্রে অভিনয়ের জন্য দর্শকদের কাছে পরিচিত।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত