1
2
| প্রকাশের তারিখঃ ২৯ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানায় বিএনপি : আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
নির্বাচন কমিশনের (ইসি) ভোটের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এমনটা জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
২৮ আগস্ট বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু বলেন, মানুষ এখন নির্বাচনমুখী হচ্ছে। পুরো জাতি ভোটের দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাচন হলে দেশের অর্থনীতিতে বড় একটা পরিবর্তন আসবে। এখন রাজনীতির সময় শেষ হয়ে গেছে, জাতি গঠনের সময় এসেছে।
আমীর খসরু আরও বলেন, জনগণ জবাবদিহিমূলক সরকার চায়। ভোটের পর অর্থনীতির পাশাপাশি দক্ষতা উন্নয়ন সবচেয়ে বড় লক্ষ্য হবে। ১৮ মাসে ১ কোটি মানুষকে চাকরি দেয়ার প্রস্তুতি রয়েছে বিএনপির। তবে সব অংশীজনদের প্রস্তুতি গ্রহণ করতে হবে।
এর পূর্বে, রাজধানীতে আরেকটি অনুষ্ঠানে আমীর খসরু বলেন, রাজনীতিতে সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। যে দল জনআকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হবে তারাই আগামীতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত