1
2
| প্রকাশের তারিখঃ ২৮ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
আইনগত পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেছেন, যমুনাতে যাওয়ার জন্য বাধা প্রদান করেছি। এইটুকুতে আমার মোটামুটি পদত্যাগ চাওয়া শুরু হয়ে গেছে। যদি আমি আইনগত আরো পদক্ষেপ নিই, তাহলে তো মনে হয় দেশেই থাকা হবে না।
২৭ আগস্ট বুধবার বিকেলে ডিসি মাসুদ আলমের এই বক্তব্যসংবলিত ১১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রসঙ্গত, ৩ দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় ২ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
২৭ আগস্ট বুধবার দুপুর দেড়টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ওই ঘটনাটি ঘটেছে।
ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হতে চাইলে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এক পর্যায়ে সংঘর্ষ বেধে গেলে পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়।
এদিকে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপের ঘটনায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনায় বিভিন্ন ছাত্রসংগঠন ও রাজনৈতিক সংগঠনের নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত