1
2
| প্রকাশের তারিখঃ ২৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
পাকিস্তানে বোলিং করতে না পেরে অধিনায়কসহ ২ জনকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক
খেলাধুলা ডেস্ক :
ব্যাট বা বোলিং করা নিয়ে গ্রামাঞ্চলে ক্রিকেটারদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা এক রকম নিয়মিত দৃশ্য। তবে পাকিস্তানের পাঞ্জাবে এমন এক ঘটনা ঘটেছে তা চিন্তার বাইরে। বোলিং করতে না দেওয়ায় যে দলের অধিনায়ককে গুলি করে হত্যা করা হয়েছে।
এই ঘটনাটি পাঞ্জাব প্রদেশের গুজরাটের একটি ম্যাচে ঘটেছে।
এক সপ্তাহ আগে প্রীতি ম্যাচে বোলিং করতে না পেরে দলের অধিনায়ক ফখর ইকবালের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান এক খেলোয়াড়। এরই এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইকবালকে গুলি করেন সেই খেলোয়াড়। ঘটনাস্থলেই মারা যান ইকবাল। শুধু ইকবালকেই গুলি করেননি বোলিং করতে না পারা সেই খেলোয়াড়, করেছেন অধিনায়কের ভাই ও তার চাচাকেও।
গুরুতর অবস্থায় ২ জনকে দ্রুতই হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ হার মেনেছেন ইকবালের ভাই। অন্যদিকে তাদের চাচা মৃত্যুর সঙ্গে এখনো লড়ছেন। এই ঘটনায় পরিবারে তো অবশ্যই পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মর্মান্তিক এই ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। অভিযুক্ত হামলাকারীকে ইতিমধ্যে গ্রেপ্তারও করেছে গুজরাট পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত