1
2
| প্রকাশের তারিখঃ ২৫ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বরিশাল এয়ারপোর্ট থানায় নবাগত ওসি মামুনের যোগদান
নিজস্ব প্রতিবেদক
মো: বায়োজিদ হোসেন, বরিশাল ব্যুরো প্রধান :
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)'র এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছে মোঃ আল মামুন-উল ইসলাম।
২৪ আগষ্ট রবিবার এয়ারপোর্ট থানায় যোগদান করেন। তিনি এর আগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সিটি এসবি এর “সি আই ও ১” (বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর কর্মকর্তা ছিলেন।
পুলিশের ইন্সপেক্টর মোঃ আল মামুন-উল ইসলাম বলেন,২০০০ সালে বাংলাদেশ পুলিশে এস আই সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে যোগদান করেন।
বাংলাদেশ পুলিশে যোগদান করার পর থেকেই ঢাকাসহ বিভিন্ন জেলার থানায় কর্মরত থাকার সময়কালেই তার দক্ষতা ও সততা ও অনেক সুনাম রয়েছে। সাধারণ মানুষকে আপন করে নিয়ে সেবা প্রদানে তার পরিচিতি রয়েছে। এ রকমএকজন সুদক্ষ ও সৎ অফিসারের আগমনে এয়ারপোর্ট থানার দৃশ্যপট পাল্টে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এলাকাবাসী।
তিনি আরও জানান, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বিভিন্ন সময় তিন বছর পেশাদারত্ব, সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর ( ওসি) আল মামুন-উল ইসলাম। তার যোগদানে বিমানবন্দর থানাধীন এলাকাবাসীর সহযোগিতা,সহকর্মীদের দোয়া ও ভালোবাসা একান্ত কাম্য।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত