1
2
| প্রকাশের তারিখঃ ২৫ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
২৪ আগস্ট রবিবার বিকেলে রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এমন তথ্য জানানো হয়েছে।
এর পূর্বে ২৩ আগস্ট শনিবার বাংলাদেশ সফরে আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। ঢাকায় অবতরণের পর তিনি গতকাল বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত