1
2
| প্রকাশের তারিখঃ ২৪ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বরিশালে আলোচিত লিটু হত্যা মামলার আসামি মিলন গাজী আটক
নিজস্ব প্রতিবেদক
মো: বায়োজিদ হোসেন, বরিশাল ব্যুরো প্রধান :
বরিশাল নগরীর কাশিপুর এলাকায় আলোচিত লিটু সিকদার হত্যা মামলার এজাহার ভুক্ত ২ নং আসামী মিলন গাজীকে গ্রেফতার করেছেন এয়ারপোর্ট থানা পুলিশ।
ঢাকার উত্তরখান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি )মো: জাকির হোসেন।
গ্রেফতারকৃত মিলন গাজী (৩২) কাশিপুর বিল্ববাড়ী এলাকার মৃত আয়নাল গাজীর ছেলে।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিক্তিতে (২৩ আগস্ট) ঢাকার উত্তরখান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আলোচিত লিটু হত্যা মামলার ২ নং আসামি মিলন গাজীকে।
বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার লিটু (৩২) কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় নামধারী ৬১ জন ও অজ্ঞাতনামা ১৫০/২০০ জনকে আসামি করে শুক্রবার (১ আগষ্ট) বিকেলে বরিশালের এয়ারপোর্ট থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত লিটুর বোন আহত মোসাঃ মুন্নি (৩৫)। এ মামলায় মিলন গাজী ২ নং আসামি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধায় নগরীর কাশিপুর ইউনিয়নের বিল্ববাড়ি এলাকায় লোমহর্ষক সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে প্রতিপক্ষ লিটুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এবং কয়েক জনকে কুপিয়ে গুরুতর আহত করে।
হামলাকারীরা এ সময় নিহত লিটুর ঘরে হামলা-ভাংচুর সহ মটরসাইকেলে অগ্নিসংযোগ করে। দায়েরকৃত মামলার ৫নং আসামি গ্রেফতারকৃত মিল্টন শুরুতে নিহত লিটুর ডান হাত কেটে বিচ্ছিন্ন করে দেয়। পরে অন্যান্য আসামিরা পিটিয়ে ও কুপিয়ে জখম করে বলে মামলার এজাহারে বাদি উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত