1
2
| প্রকাশের তারিখঃ ২১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনার ২৬ মামলার চার্জশিট দাখিল
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়ের মামলাগুলোর মধ্যে ২৬টির অভিযোগপত্র জমা দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে হত্যা মামলা ৮টি এবং অন্যান্য ধারায় মামলা ১৮টি।
২১ আগস্ট বৃহস্পতিবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) থেকে এমন তথ্য জানা গেছে।
চার্জশিটকৃত ৮টি হত্যা মামলা হলো- শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা ও কুড়িগ্রাম জেলার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের।
অন্যান্য ধারার ১৮টি মামলা হলো বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা ও জামালপুর জেলার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের।
হত্যা মামলায় মোট আসামি ১ হাজার ১৫৩ জন এবং অন্যান্য ধারার মামলায় মোট আসামি ৬৮২ জন।
পুলিশ সদর দফতর আরও জানায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে দায়েরকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ মামলাসমূহ তদারক করছেন। রুজু হওয়া অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত