নিউজ বাংলা ডেস্ক :
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস।
সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান আনোয়ার ইব্রাহিম। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। এরপরই একান্ত বৈঠকে মিলিত হয়েছেন ওই দুই নেতা।
১২ আগস্ট মঙ্গলবার দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে ৫ টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। হতে পারে তিনটি নোট বিনিময়ও।
সেগুলো হলো :
১। হালাল ইকোসিস্টেম,
২। দুই দেশের ফরেন সার্ভিস একাডেমি
৩। উচ্চশিক্ষা খাতে সহযোগিতা বিষয়ক নথি সংক্রান্ত।
এছাড়া মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় জটিলতা নিরসন, প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, সমুদ্র অর্থনীতি এবং আসিয়ানসহ আন্তর্জাতিক অঙ্গনে দু’দেশের সহযোগিতার নানা বিষয়ে আলোচনার এজেন্ডায় রয়েছে।