1
2
| প্রকাশের তারিখঃ ০৮ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ভারতের কলকাতায় অফিস খুলে দেশবিরোধী কার্যক্রম চালাচ্ছেন হাসিনা : রিজভী
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অফিস খুলে দেশবিরোধী কার্যক্রম চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
৮ আগস্ট শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়েছে, ওখানে বাংলা ভাষাভাষী মুসলিমরা টিকতে পারছে না। তাদেরকে এখানে পুশ-ইন করছে। তাহলে তাকে কেন পুশব্যাক করে না?
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনা নিজেকে সামাল দিতে পারছেন না। পার্শ্ববর্তী দেশে বসে যখন-তখন উল্টোপাল্টা কথা বলছেন। এদিকে বিবিসির প্রতিবেদনে দেখলাম, কলকাতায় অফিস খুলে বাংলাদেশবিরোধী কার্যক্রম পরিচালনা করছে শেখ হাসিনা। মাস্টারমাইন্ড হয়ে শেখ হাসিনা দেশকে অস্থির করতে চায়।
তিনি বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে জনতার উত্তাল তরঙ্গের ঢেউয়ের তোড়ে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। পালানোর পরেও তার ষড়যন্ত্র থামছে না। গত বছরের দুর্গাপূজায় নানা ধরনের ষড়যন্ত্র ছিল, আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরো বলেন, নানা নিপীড়ন-নির্যাতন, হামলা-মামলার পরেও বিএনপির কেউ দেশ ছেড়ে পালিয়ে যায়নি। অথচ শেখ হাসিনা পালিয়ে গেলেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত