আন্তর্জাতিক ডেস্ক :
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সাল বা এস.এন.এস.সি’র প্রধানের দায়িত্ব পেয়েছেন আলী লারিজানি। ৬ আগস্ট বুধবার চীনের একটি গণমাধ্যাম প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।
স্থানীয় সময় ৫ আগস্ট মঙ্গলবার দেশটির সাবেক এই সংসদ স্পিকারকে শীর্ষ নিরাপত্তা সংস্থাটির প্রধানের দায়িত্ব সোপর্দ করেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ইরানের বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, নিরাপত্তা কাউন্সিলে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির দু’জন প্রতিনিধির একজন হতে যাচ্ছেন লারিজানি।
এ দায়িত্বে ইরানের জাথীয় নিরাপত্তার সকল ঝুঁকি মূল্যায়ন করে তা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন তিনি। ইরানের সাথে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধের পর নিরাপত্তা সংস্থাটির কাঠামো ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেয় তেহরান।
সূত্র : সিনহুয়া নিউজ