1
2
| প্রকাশের তারিখঃ ০২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
সিলেট পুরাতন কারাগার পরিদর্শনে বিভাগীয় কমিশনার
নিজস্ব প্রতিবেদক
মো: আমীর হোসেন সোহাগ , স্টাফ রিপোর্টার :
১ আগস্ট ২০২৫ ইং শুক্রবার সিলেট কেন্দ্রীয় কারাগারের সিলেট মেট্রোপলিটন অঞ্চলের বন্দী অংশ (পুরাতন কারাগার) পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার জনাব খান মো: রেজা-উন-নবী।
এ সময় ডিআইজি প্রিজন্স, সিলেট বিভাগ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সিলেটের বিভাগীয় কমিশনার কারাগারের বন্দীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। এছাড়াও তিনি কারাগারের সংস্কার কার্যক্রম পরিদর্শন করেন ও কারা অভ্যন্তরে বৃক্ষ রোপণ করেন এবং কারাগারের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত