1
2
| প্রকাশের তারিখঃ ০১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎবিহীন হবিগঞ্জ
নিজস্ব প্রতিবেদক
মো: আমীর হোসেন সোহাগ, স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় জেলার বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ বিকট শব্দের পর ধোঁয়া উঠতে দেখা যায় গ্রিড থেকে। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ঘটনার পরপরই বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফর্মারে ত্রুটির কারণে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।
এই দুর্ঘটনার ফলে হবিগঞ্জ জেলার চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, লাখাই, মাধবপুর ও বানিয়াচং থানার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। শাহজিবাজার গ্রিডের একটি প্রধান ব্রেকার পুড়ে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে বলে জানা গেছে।
চুনারুঘাট পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানানো হয়, গ্রিড কর্তৃপক্ষ ও পল্লী বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীরা মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। এ অবস্থায় সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত