1
2
| প্রকাশের তারিখঃ ৩১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে। জরুরি ভিত্তিতে তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। বুধবার এমন তথ্য নিশ্চিত করেন জামায়াত আমিরের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম।
গণমাধ্যমে মোহাম্মদ নজরুল ইসলাম জানা, সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে আচমকা মঞ্চে পড়ে যাওয়ার পর থেকে তার নানা পরীক্ষা-নিরীক্ষা হয়েছে।
এর ধারাবাহিকতায় বুধবার এনজিওগ্রাম হয়। কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের অধীনে সম্পন্ন হওয়া এনজিওগ্রামে তার হার্টে ৩টি মেজর ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা এনজিওপ্লাস্টি না করে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন।
তিনি জানান, দলীয়ভাবে জামায়াত আমিরকে দেশের বাইরে পাঠানোর চিন্তা করা হচ্ছিল।
কিন্তু তিনি এটি নাকচ করেছেন। জানিয়েছেন দেশের চিকিৎসার প্রতি তার পূর্ণ আস্থা আছে। তাই দেশেই জরুরি ভিত্তিতে এখন তার বাইপাস করার সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরো জানান, দলীয়ভাবে আলাপ-আলোচনা শুরু হয়েছে। ডা. শফিকুর রহমান এবং তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত