1
2
| প্রকাশের তারিখঃ ২৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বরিশালে ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ বাবা খুন, ছেলে আটক
নিজস্ব প্রতিবেদক
মো: নুরে আলম, বরিশাল (মহানগর) প্রতিনিধি :
বরিশালের উজিরপুর উপজেলায় ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় জনতা তার ছেলেকে আটক করে গাছের সাথে বেধে রাখে পরবর্তীতে পুলিশের হাতে সোপর্দ করেছে উজিরপুরের আম জনতা।
রোববার দুপুরে উপজেলার খাটিয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন।
নিহত মো. শাহ আলম খান (৬৫) উপজেলার পশ্চিম খাটিয়াল পাড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রহমান খানের ছেলে। আটক ব্যক্তির নাম মো. শাহরিয়ার শিমুল (৩৫)।
ঘটনাস্থলে থাকা এসআই তারেক আজিজ বলেন, শাহ আলম খানের প্রথম স্ত্রীর সন্তান শিমুল। তিনি বিভিন্ন কারণে প্রায়ই বাবার কাছে টাকা দাবি করতেন। তিনি মাদকাসক্ত।
বেলা ১১টার দিকে বাবা-ছেলের মধ্যে ঝগড়া হয়। দেড়টার দিকে শাহ আলম নামাজ পড়তে মসজিদের উদ্দেশে রওনা হয়। এ সময় শিমুল এসে তার গলার নিচে বুকের উপর ছুরি দিয়ে আঘাত করে।
এসআই তারেক আরও আজিজ বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই শাহ আলমের মৃত্যু হয়েছে। ছেলে পুলিশ হেফাজতে আছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এবং এলাকা বাসি এই হত্যা কান্ডের উপযুক্ত শাস্তির দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত