1
2
| প্রকাশের তারিখঃ ২২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বিদায় নিলেন গর্বিত শিক্ষিকা মেহরীন চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
আমীর হোসেন সোহাগ :
আজ উত্তরায় মাইলস্টোন ট্রাডেজির ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মধ্যে এক হৃদয়বিদারক ঘটনার ইতিহাস রচনা করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষিকা মারহীন চৌধুরী।
বিমান বিধ্বস্ত হয়ে যখন আগুনের লেলিহান শিখা দাউদাউ করে জ্বলে উনার শরীর ৮০ ভাগ পুড়ে গিয়েছিল তখন তিনি নিজের দিকে খেয়াল না রেখে প্রায় ২০ জন শিক্ষার্থীকে নিরাপদে রুম থেকে বের করে দেন। প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মত আগলে রেখে দিয়েছেন মায়ের আদর,স্নেহ,ভালবাসা।
শিক্ষিকা মাহরীন আগুনের লেলিহান শিখায় নিজে জ্বলে, কয়েক ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লরে অবশেষে তিনিই মৃত্যুবরণ করেন। রেখে গেলেন এক দৃষ্টান্ত -একজন পেশাদার শিক্ষক, একজন মা -তাঁর এই আত্মত্যাগ গোটা জাতিকে কাঁদিয়েছে।
তিনি প্রমাণ করে গেছেন শিক্ষক মানে শুধু পাঠদাতা নয়, একজন প্রকৃত অভিভাবকও। শিক্ষকের মর্যাদা ও মানবতার শ্রেষ্ঠ নিদর্শন স্থাপন করলেন তিনি। জাতি আজ এক মহান শিক্ষককে হারাল। তাঁর আত্মার শান্তি কামনায় শোকাহত গোটা বাংলাদেশ।
স্যালুট একজন মমতাময়ী শিক্ষিকা।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত