1
2
| প্রকাশের তারিখঃ ২২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
আফসান ওহিকে পাওয়া গেলেও তার মা নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক
মো: আমীর হোসেন সোহাগ :
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্ব*স্তের ঘটনায় গাজীপুরের কালিয়াকৈরের তৃতীয় শ্রেণির ছাত্র আফসান ওহিকে সুস্থ অবস্থায় পাওয়া গেলেও এখনও নিখোঁজ রয়েছেন তার মা আফসানা প্রিয়া।
নিখোঁজ আফসানা প্রিয়া কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই এলাকার ওহাব মৃধার স্ত্রী। তার স্বামী একজন ব্যবসায়ী।
পারিবারিক সূত্রে জানা যায়, আফসান ওহি দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। তার মা আফসানা প্রিয়া প্রতিদিনের মতো ছেলেকে নিয়ে সোমবার সকালে উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলে যায়। ক্লাশ কক্ষে দিয়ে তিনি অভিভাবক কক্ষে অবস্থান করছিলেন। হঠাৎ একটি বিমান বিধ্ব*স্ত হয়ে স্কুলের মাঠে পড়ে যায়। বিধ্ব*স্ত বিমানের আগু'নের লেলিহান শিখায় মাইলস্টোন স্কুলের একটি কক্ষে আগুন লেগে যায়। এ সময় অভিভাবকরা তাদের সন্তানদের বাঁচাতে ছোটাছুটি করেন। একপর্যায়ে আফসান ওহিকে সুস্থ অবস্থায় পাওয়া গেলেও তার মা রাত ১০টা পর্যন্ত নিখোঁজ রয়েছেন।
ওহাবের বড় ভাই দুলাল মৃধা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে অনেক খোঁজাখুঁজি করেছি এখনো তার সন্ধান মেলেনি। কেউ যদি সন্ধান পেয়ে থাকেন কন্ট্রোল রুম ও পরিবারের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত