1
2
| প্রকাশের তারিখঃ ১৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বড় জয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
খেলাধুলা ডেস্ক :
বড় জয়ে দক্ষিণ আফ্রিকা শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তিন ম্যাচের প্রথম ওয়ানডেতে আজ ১৩০ রানের বড় জয় পেয়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
বেনোনিতে আজ ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশের তরুণরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে তিন ফিফটিতে ২৮৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।
দলের তিন হাফ সেঞ্চুরিয়ান হচ্ছেন জাওয়াদ আবরার (৭০), রিজান হোসেন (৬৩) ও মোহাম্মদ আব্দুল্লাহ (৬৩)। বাংলাদেশের আউট হওয়া ৬ ব্যাটারের ৪ জনকে শিকার করেন বাঁহাতি পেসার ব্যাসন।
প্রোটিয়ারা লক্ষ্য তাড়া করতে নামলে শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। দলীয় ১ রানের সময় প্রতিপক্ষের ওপেনার জরিখ ফন শালকউইককে রানের খাতা খোলার আগেই ফেরান ইকবাল হোসেন ইমন।
সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই দক্ষিণ আফ্রিকার ইনিংসে আবারো আঘাত হানে ইকবাল।
ফিরতি ওভারে এবার ফেরান আরমান ম্যানাককে। ইকবালের জোড়া আঘাতে প্রতিপক্ষের স্কোর দাঁড়ায় ৫ রানে ২ উইকেট। সেই শুরু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রতিপক্ষরা।
তাতে ১৫৫ রানেই অলআউট হয় স্বাগতিকেরা। যা একটু প্রতিরোধ গড়েন দলের অধিনায়ক মোহাম্মেদ বুলবুলিয়া। ওপেনিংয়ে নেমে ৭২ রানের ইনিংস খেলে পরাজয়ের ব্যবধান কমান প্রোটিয়াদের অধিনায়ক। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৬ রানে ৩ উইকেট নেন ইকবাল।
এ জয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ।
সিরিজ জয়ের লক্ষ্যে আগামী ১৯ জুলাই বেনোনিতেই দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত