1
2
| প্রকাশের তারিখঃ ১৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
গোপালগঞ্জের হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য নেতাকর্মীদের সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ট্রাফিক মো. মোসফেকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
১৬ জুলাই বুধবার রাতে পুলিশ হেডকোয়াটার্সের অ্যাডিশনাল ডিআইজি অতিরিক্ত দায়িত্ব মিয়া মাসুদ করিমের সই করা এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। আদেশে বলা হয়, ১৭ জুলাই হেডকোয়াটার্সে রিপোর্ট করতে বলা হয়েছে।
এর পূর্বে বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক একরামুল ইসলাম আবিরের নেতৃত্বে গোপালগঞ্জের হামলার ঘটনায় এনসিপি নেতা নাহিদ ইসলামসহ দলটির অন্যান্য নেতাকর্মীদের সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করায় তাকে প্রত্যাহার ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত