1
2
| প্রকাশের তারিখঃ ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
ডেস্ক নিউজ :
আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যেই জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে জানিয়ে, দেশে নির্বাচন বানচাল ও জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে। নানা কৌশলে দেশকে অস্থির করার অপচেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৪ জুলাই সোমবার সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীতে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেছেন।
বিএনপি মহাসচিব বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক করে নির্বাচনের সময় ঠিক করেছেন। আমরা শহীদদের অনুপ্রেরণায় এগিয়ে যাচ্ছি, ফিনিক্স পাখির মতো নতুন করে জেগে উঠব।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপিকে উত্তেজিত করে একটি ফাঁদে ফেলতে চাচ্ছে তারা। কিন্তু আমরা সতর্ক। জনগণকে সঙ্গে নিয়ে আমরা ফ্যাসিবাদী শক্তিকে রুখে দিয়েছি, ভবিষ্যতেও প্রতিরোধ গড়ে তুলব।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত