1. আন্তজাতিক
  2. বিস্তারিত

ইরানে বড় ধরনের হামলার সম্ভাবনা, ট্রাম্পকে জানাল মার্কিন সামরিক বাহিনী

ইরানে বড় ধরনের হামলার সম্ভাবনা, ট্রাম্পকে জানাল মার্কিন সামরিক বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের ওপর পুনরায় সামরিক হামলা শুরুর সম্ভাবনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)। এ সময় ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ ও বিভিন্ন বিকল্প সম্পর্কে ট্রাম্পকে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে সেন্টকমের প্রধান প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান সম্পর্কে অবহিত করেন। ওয়াশিংটন যখন ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করার বিষয়টি বিবেচনা করছে, তখনই এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বৈঠকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাব্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন