খামেনির শেষকৃত্যে যোগ দিতে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে অংশ নিতে ইরানের উদ্দেশে রওনা হচ্ছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আগামী ২ জুলাই তিনি ঢাকা থেকে তেহরানের উদ্দেশে যাত্রা করবেন।
মঙ্গলবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য ও জানাজার নামাজ আগামী ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত ইরানের তেহরান, কোম ও মাশহাদ শহরে অনুষ্ঠিত হবে। এসব আনুষ্ঠানিকতায় বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অংশ নেবেন।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
আপনার মতামত লিখুন :