1. জাতীয়
  2. বিস্তারিত

দেশে ডেঙ্গু জ্বরে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯ জন

দেশে ডেঙ্গু জ্বরে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯ জন
নিউজ বাংলা ডেস্ক :

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৩৯ জন।

সোমবার (২২ জুন) স্বাস্থ্য অধিদফতর–এর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সর্বোচ্চ ৪৬ জন ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৪ জন, ঢাকা বিভাগে ১২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১ জন, খুলনা বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ৯ জন, সিলেট বিভাগে ৩ জন, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত দেশে মোট ৫ হাজার ৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৪ শতাংশ নারী।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ১২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৬৯২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বর্ষা মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্ক করেছেন। এ অবস্থায় মশা নিয়ন্ত্রণে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন